ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা।
বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের এ মজুরি কাঠামো ঘোষণা করেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ'র সভাপতি উপস্থিত ছিলেন। তারা ১ নভেম্বর থেকে নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্র"তি দিয়েছেন।
শ্রমিক প্রতিনিধিরাও ঘোষিত এ মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দেন।
মজুরি কাঠামোতে শ্রমিকদের জন্য সাতটি সাধারণ গ্রেড এবং একটি শিক্ষানবিশ গ্রেড রয়েছে।
শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি ১০৮ শতাংশ বাড়িয়ে ১,২০০ টাকা থেকে ২,৫০০ টাকা করা হয়।
সর্বশেষ সপ্তম গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি করা হয় ৩,০০০ টাকা। এতে মজুরি বৃদ্ধির পরিমাণ প্রায় ৮০.৪৫ শতাংশ। ২০০৬ সালের মজুরি কাঠামোতে যা ছিল ১,৬৬২.৫০ টাকা।
ষষ্ঠ গ্রেডের মজুরি ১,৮৫১ টাকা থেকে বেড়ে নতুন কাঠামোতে হয়েছে ৩,২১০ টাকা। এতে বৃদ্ধির হার ৭৩.৪২ শতাংশ।
পঞ্চম গ্রেডে ২,০৪৬ টাকা থেকে বাড়িয়ে নতুন কাঠামোতে ৩,৪৫৫ টাকা মজুরি ধরা হয়। এই গ্রেডে বেড়েছে ৬৮.৮৭ শতাংশ।
চতুর্থ গ্রেডের মজুরি ৬৭.২৪ শতাংশ বাড়িয়ে নতুন কাঠামোতে করা হয়েছে ৩,৭৬৩ টাকা। যা আগে ছিল ২,২৫০.১০ টাকা।
তৃতীয় গ্রেডে নতুন মজুরি ধরা হয় ৪,১২০ টাকা। যা আগে ছিল ২,৪৪৯ টাকা। অর্থাৎ বেড়েছে ৬৮.২৩ শতাংশ।
দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৮৭.৫০ শতাংশ। এই গ্রেডের শ্রমিকদের মজুরি ৩,৮৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭,২০০ টাকা।
প্রথম গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়ে হয়েছে ৯,৩০০ টাকা। এতে বৃদ্ধির হার ৮০.৯৩ শতাংশ। আগের কাঠামোতে এই গ্রেডে মজুরি ছিল ৫,১৪০ টাকা।
সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, মজুরি বোর্ডের প্রস্তাবনায় গড়ে প্রায় ৮০ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে।
শ্রমিকদের এ মজুরি কাঠামো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মালিকরা এ মজুরি কাঠামো বাস্তবায়ন করবে। এ জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে তাদের। এর আইনি প্রক্রিয়া শেষ করতেও তিন মাস সময় লাগবে।
তবে জরুরি প্রয়োজনে ভবিষ্যতে আবারো পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলেও জানান শ্রমমন্ত্রী।
মোশাররফ হোসেন বলেন, শুধু পোশাক শিল্পেই নয়, সরকার ৩৬টি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো ঘোষণার উদ্যোগ নিয়েছে।
বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান সাংবাদিকদের জানান, মালিকরা এ মজুরি কাঠামো মেনে নিয়েছে। তবে মালিকদেরও কিছু শর্ত রয়েছে। এ নিয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে এসব দাবির বিষয়ে জানানো হবে।
বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী মালিক ও শ্রমিকদের নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে মালিকরা এ কাঠামো মেনে নিয়েছে।
এফবিসিসিআই সভাপতি একে আজাদ মালিকদের আগামী ১ নভেম্বর থেকে নতুন কাঠামো বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, "কোনো শর্ত ছাড়াই সব মালিক নির্দিষ্ট সময় থেকে নতুন মজুরি কাঠামো মেনে নেবে। কোনো মালিক মানতে না চাইলে তাদের পরামর্শ দেবো- এ ব্যবসা ছেড়ে অন্য কোনো ব্যবসা করুন।"
মজুরি বোর্ডে শ্রমিকদের প্রতিনিধি হাবিবুর রহমান সিরাজ এবং শিরিন আখতার বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিক্রমে এ কাঠামো ঘোষণা করা হয়েছে। তবে মজুরি বিষয়ে শ্রমিকদের কোনো আপত্তি থাকলে তা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য আরো ১৪ দিন সময় লাগবে।
এই সময়ের মধ্যে শ্রমিকরা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে। তবে কোনো শর্ত ছাড়াই মালিকদের এ কাঠামো মেনে নেওয়া উচিত বলে জানান তারা।
পোশাক শ্রমিক নেতা বদিউজ্জামান নিজাম বলেন, শিল্প এবং শ্রমিকদের স্বার্থেই শ্রমিকরা এ কাঠামো মেনে নিয়েছে।
অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে স
bdnews24