২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ আগস্ট নিজামীদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মাদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে আগামী ২ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 11:09 AM

Updated : 25 Aug 2022, 05:09 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মাদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে আগামী ২ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে পুলিশ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনূর ইসলাম সাংবাদিকদের বলেন, "ঢাকা মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপি) এক প্রতিনিধি জামায়াতের এ চার নেতার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে বৃহস্পতিবার প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। এজন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়নি।" প্রতিবেদন দেখে আদালত চার আসামিকে আগামী ২ আগস্ট সকাল ১০টায় আদালতে হাজির করার নির্দেশ দেয়। একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় চার শীর্ষ নেতার বিরুদ্ধে গত সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামায়াতে ইসলামীর এই চার নেতাকে স