ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মেলনের দুই দিন পর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন করলো কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।
ঢাকা মহানগর (উত্তর) কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এসএম রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক রানা।
ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি এস এম আব্দুর রহিম, সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাসেল ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক রাসেল।
আগামী এক বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ছ্র্রাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটির বাকী সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।
২০০২ সালে সর্বশেষ ১ বছরের জন্য মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি হয়েছিলো।
মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫২৭ ঘ.
bdnews24