২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে চেইন অব কমান্ড মানতে হবে: আইনমন্ত্রী

নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদসহ সবক্ষেত্রে চেইন অব কমান্ড মেনে চলতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 08:55 AM

Updated : 25 Aug 2022, 05:10 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদসহ সবক্ষেত্রে চেইন অব কমান্ড মেনে চলতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত 'কমব্যাটিং টেরিরিজম ইন বাংলাদেশ: ডেপলপিং এ ন্যাশনাল কাউন্টার টেরিরিজম স্ট্রাটেজি' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান। শফিক আহমেদ বলেন, "বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সন্ত্রাস দমনে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে। তাই সন্ত্রাসবাদ দমনে সামরিক ও বেসামরিক বাহিনীকে এক সঙ্গে কাজ করতে হবে।" সশস্ত্র বাহিনী দুর্যোগসহ বিভিন্ন সময় জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের জন্ম থেকে বেসামরিক ও সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে আইনমন্ত্রী বলেন, "বাংলাদেশ প্রতিষ্ঠার পর যে সংবিধান হয়েছিলো তাতে মানবাধিকার, ধর্ম নিরপেক্ষতা সবই ছিলো, কিন্তু বারবার অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। ধর্ম নিরপেক্ষতা নষ্ট করা হয়েছে। কিন্তু আদালত রায় দিয়ে ধর্ম নিরপেক্ষতার প্রতিষ্ঠা করেছেন।" অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মারিয়ার্টি বলেন, বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযাত্রায় প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছ। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় যেনো মানবাধিকার বিষয়গুলো বিঘি