২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

আসন্ন রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 08:49 AM

Updated : 25 Aug 2022, 05:10 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "রমজান মাসে দেশের সব সরকারি অফিসের জন্য রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত