২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৯টি বসতঘর পুড়ে গেছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আগুন লেগে নয়টি বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 03:45 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আগুন লেগে নয়টি বসতঘর পুড়ে গেছে। বুধবার বিকালে উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জনপ্রতিনিধি জানান। খবর পেয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে দমকল বাহিনী এসে দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মিয়া সাংবাদিকদের জানান, নরহা গ্রামের আবিদ মিয়ার বাড়ির রান্নাঘর থেকে বিকাল ৫টার দিকে আগুনের সূত্রপাত। তিনি জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.