২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু খুন, বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিন মাসের এক শিশুকে তার বাবা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিন মাসের এক শিশুকে তার বাবা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, লাশ একটি ধানক্ষেতে ফেলে রেখে যাওয়ার সময় শিশুটির বাবা সোহাগকে (২৮) আটক করে গণবোধাইল দিয়ে পুলিশে দেওয়া হয়। সোহাগের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রী। দেড় বছর আগে গহরদি গ্রামের আলেক মিয়ার মেয়ে তাসলিমার সঙ্গে তার বিয়ে হয়। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, সন্তানকে হত্যার অভিযোগে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে স্ত্রী তাসলিমা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে ওসি জানান। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, স্ত্রীর সঙ্গে কলহের জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৮ ঘ.