চাঁদপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্রেপ্তার এক ব্যক্তি স্ত্রী-সন্তান হত্যার অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার বিকালে চাঁদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আবদুর রহমানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন নাজমুল হাসান নামের ওই ব্যক্তি।
শনিবার দুপুরে উপজেলার আশ্বিনপুর গ্রামের বৈদ্য বাড়ির একটি শৌচাগারের সেফটিক ট্যাঙ্ক থেকে হোসেন আরা বেগম (২২) ও তার মেয়ে নাজনীনের (১) লাশ উদ্ধার করে পুলিশ।
হোসেন আরার স্বামী নাজমুলকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে নাজমুল বলেছেন- পারিবারিক কলহের জেরে গত ২০ জুলাই রাতে স্ত্রী ও সন্তানকে হত্যা করেন তিনি।
মামলর তদন্ত কর্মকর্তা মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান সাংবাদিকদের জানান, ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও অনুরূপ স্বীকারোক্তি দিয়েছেন।
জবানবন্দি দেওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২২ ঘ.
bdnews24