২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু কৃষি পদক পাচ্ছে ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান

কৃষিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছর বঙ্গবন্ধু কৃষি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 04:50 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছর বঙ্গবন্ধু কৃষি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার কৃষি মন্ত্রণালয় এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক বিতরণ করবেন। কৃষি মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী স্বর্ণপদকের জন্য মনোনীত পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান হচ্ছে- কৃষিতে মহিলাদের অবদানের জন্য কুমিল্লার ঊষা রাণী গোস্বামী, পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক এমএ মতিন, কৃষি উন্নয়নে সচেতনতা, উদ্বুদ্ধকরণ, প্রকাশনা ও প্রচারণায় কৃষি তথ্য সার্ভিস, বাণিজ্যিক ভিত্তিতে গবাদি পশু ও হাঁস মুরগি চাষে যশোরের শেখ আফিলউদ্দিন এবং বাণিজ্যিক খামার স্থাপনে কিশোরগঞ্জের ভাগলপুর আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড। রৌপ্য পদক পাওয়া নয় ব্যক্তি ও প্রতিষ্ঠান হচ্ছে- কৃষি স