২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাৎক্ষণিক বিচারের ২ ব্যাক্তির ৯ বছর সাজা

মাদক বহনের দায়ে মুন্সীগঞ্জে তাৎক্ষণিক বিচারে দুই ব্যক্তিকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 04:50 PM

মুন্সীগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক বহনের দায়ে মুন্সীগঞ্জে তাৎক্ষণিক বিচারে দুই ব্যক্তিকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোবববার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফিউল আলমের নেতৃত্বাধীন মাদকবিরোধী টাস্কফোর্স তাদের এই দণ্ড দেয়। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন - সিরাজদিখানের হিরণ খিলখায়ের রিপন শেখ (৪৫) ও আতাহার (৪০)। সদর থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী টাক্সফোর্স প্রতিটি আধা লিটার করে ৫১টি বোতলে বাংলামদসহ রিপন ও আতাহারকে আটক করে। তারা শহরের লঞ্চঘাট থেকে একটি টেম্পোতে সিরাজদিখান যাচ্ছিলেন। টেম্পোর সিটের নিচে একটি বস্তায় এসব মদ রাখা ছিলো। বিচারের পর আদালত নমুনা রেখে মদগুলো ধংস করে বলে জানান ওসি শহিদুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১০৬ ঘ.