২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানায় বয়স্ক ৪২ প্রাণি ধুঁকছে

মৃত্যুযন্ত্রণা তাদের তাড়া করে ফিরছে। কেউ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবার কেউ আবদ্ধ খাঁচার ভেতরেই একটু নিরিবিলি জায়গা খুঁজে ফেরে লোকচক্ষুর আড়ালে থাকার জন্য। ঢাকা চিড়িয়াখানার বয়স্ক ৪২টি প্রাণির এখন এমনি অবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 04:31 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মৃত্যুযন্ত্রণা তাদের তাড়া করে ফিরছে। কেউ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবার কেউ আবদ্ধ খাঁচার ভেতরেই একটু নিরিবিলি জায়গা খুঁজে ফেরে লোকচক্ষুর আড়ালে থাকার জন্য। ঢাকা চিড়িয়াখানার বয়স্ক ৪২টি প্রাণির এখন এমনি অবস্থা। ঢাকা চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডাঃ এ বি এম শহিদউল্লাহ জানান, এসব প্রাণির আয়ুষ্কাল অনেক আগেই পেরিয়ে গেছে। বিভিন্ন প্রজাতির বাঘ, সিংহ, ঘড়িয়াল, কুমির, কুদু, নীলগাই, গন্ডারসহ বেশ কিছু প্রাণির ২/৩ বছর আগেই মৃত্যুবরণ করার কথা ছিল। প্রাণিগুলোর যে কোন সময় স্বাভাবিক মৃত্যু হতে পারে। সরেজমিনে ঢাকা চিড়িয়াখানায় গিয়ে গেছে, সবচেয়ে করুণ অবস্থায় আছে গুরুতর অসুস্থ গন্ডারটি। কোন রকম চলাফেরা করতে পারা গন্ডারটি দর্শনাথীদের সামনে মরার মত পড়ে থাকে। সিংহ, ঘড়িয়াল, কুমির, কুদু, নীলগাইসহ আরো কয়েকটি প্রাণিকে দেখা গেল নিথর ভাবে পড়ে থাকতে। গন্ডারটির জরায়ুর ক্যান্সার হয়ে থাকতে পারে বলে আশংকা করছেন ভারপ্রাপ্ত কিউরেটর। নেপাল থেকে চিকিৎসক এনে গন্ডারটির চিকিৎসা করা হয়েছে। এরপরও যে কোন সময় এর মৃত্যু হতে পারে বলে জানান তিনি। ঢাকা চিড়িয়াখানা সূত্র জানায়, গত দেড় বছরে জিরাফসহ মূল্যবান প্রায় ৩০টি প্রাণির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা চিড়িয়াখানায় 'পবনতারা' নামের একটি হাতি মারা গেছে। হাতিটির বয়স হয়েছিল ১০০ বছর। দুই বছর ধরে এর দাঁত ছিল না। ফলে স