২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্ত্রী-সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 04:32 PM

চাঁদপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার আশ্বিনপুর গ্রামের বৈদ্য বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহত হোসনে আরা বেগম (২২) ও তার মেয়ে নাজনিনের (১) লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের বরাত দিয়ে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, পারিবারিক কলহ ও স্ত্রীর পরকীয়ার জেরে গত মঙ্গলবার (২০ জুলাই) রাতে নাজমুল তাদের শ্বাসরোধ করে হত্যা করে। তিনি জানান, নাজমুল স্ত্রী ও সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী লাশ দু'টি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, হত্যার পর ওই রাতেই নাজমুল, তার মামা গিয়াস উদ্দিন, মো. বাবলু ও মো. সামাদ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরদিন বুধবার হোসনে আরার বাবা আবুল কাশেম মেয়ের বাড়ি গিয়ে কাউকে না পেয়ে বিষয়টি প্রতিবেশী ও পুলিশকে জানান। এদিকে শনিবার সকালে নাজমুল এলাকায় এলে লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৭৩৭ ঘ.