চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ থানাধীন নাসিরাবাদ এলাকায় একটি তৈরি পোশাক কারাখানায় আগুনে বহু মালামাল পুড়ে গেছে।
আগুনে ওই কারখানার আট কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে গোল্ডেন হরাইজন্স নামের কারখানাটিতে আগুন লাগে বলে জানান আগ্রবাদ দমকল অফিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধ থাকা গার্মেন্টস প্রতিষ্ঠানটির দোতলায় আয়রন বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর একই তলায় রাখা তৈরি সোয়েটার এবং যন্ত্রপাতিতে ছড়িয়ে পড়ে।
পরে দমকলের তিনটি ইউনিটের আটটি গাড়ি গিয়ে রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুনে এক কোটি টাকার মতো মালামাল পুড়ে যাওয়ার কথা জানান ওই দমকল কর্র্মকর্তা।
আহত হওয়া কারখানার নিজস্ব আট দমকল কর্মীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২৩৩ ঘ.
bdnews24