ভোলা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদর উপজেলার জনতা বাজারে শুক্রবার দুপুরে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে।
পরে দমকলের কর্মীরা গিয়ে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
এরা হলেন- মো. গাজী (২৪), বাকের চৌকিদার (২৩), নুরুল ইসলাম (৪৫), কামাল (২৫) ও মো. জামাল (২৪)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করছেন দমকল কর্মকর্তারা।
দমকল কর্মী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে ভোলা দমকল অফিসের স্টেশন কর্মকর্তা মো. সাহাবুদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে বাজারের একটি দোকানের বৈদে্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে। এর আধঘণ্টা পর দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি কীটনাশকের, একটি কাপড়ের ও দু'টি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করছেন।
তবে দমকলের কসর্মকর্তারা প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.
bdnews24