নারায়ণগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের একটি এলাকা থেকে হাতে তৈরি সাতটি বোমা উদ্ধার করেছে র্যাব।
তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
শহরের চাষাঢ়া চাঁদমারী এলাকা থেকে শুক্রবার বিকালে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো এসব বোমা উদ্ধার করা হয়।
বোমাগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য র্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৫টায় র্যাবের একটি দল শহরের চাষাঢ়া চাঁদমারী এলাকায় হায়দার আলীর রিকশা গ্যারেজে অভিযান চালায়।
এ সময় একটি পলিথিন ব্যাগের ভেতর বোমাগুলো পাওয়া যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চার দুর্বৃত্ত পালিয়ে যায়।
র্যাব কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মাদকের বিস্তাররোধে র্যাবেরর অভিযান অব্যাহত থাকায় দুটি গ্র"প একে অন্যকে ফাঁসাতে বোমাগুলো রেখে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.
bdnews24