২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানায় হাতির মৃত্যু

ঢাকা চিড়িয়াখানায় 'অবন্তরা' নামের হাতিটি মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 05:24 PM

Updated : 25 Aug 2022, 04:24 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানায় 'অবন্তরা' নামের হাতিটি মারা গেছে। বাধর্ক্যজনিত কারণে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে হাতিটির মৃত্যু হয় বলে জানান চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর এ বি এম শহিদউল্লাহ। 'অবন্তরা' মারা যাওয়ায় বর্তমানে চিড়িয়াখানায় হাতির সংখ্যা দু'টি। কিউরেটর শহিদউল্লাহ বলেন,'' হাতিটির বয়স হয়েছিলো ১০০ বছর। দুই বছর ধরে এর কানো দাঁত ছিলো না। ফলে স্বাভাবিক খাবারও খেতে পারতো না।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩১৭ ঘ.