ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- রাজধানীর ৪৫টি এলাকায় শুক্রবার সকাল থেকে ১২ ঘন্টার জন্য বিদ্যুৎ থাকবে না।
সিদ্দিরগঞ্জ-উলন ও হরিপুর-মানিকনগর লাইনের টার্মিনাল টাওয়ার অপসারণের কারণে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে এই লোড শেডিংয়ের জন্য কোম্পানীর পক্ষ থেকে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়।
শুক্রবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হচ্ছে- লালমাটিয়া, ধানমন্ডি, সেন্ট্রাল রোড, কাঠালবাগান, তেজতুরীবাজার, ইন্দিরা রোড, সোনারগাঁও রোড, গাওছিয়া মার্কেট, তেজগাঁও শিল্প এলাকা, মগবাজার, নয়াটোলা, মধুবাগ, শাহবাগ, কাকরাইল, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, তোপখানা রোড, রমনা, গুলিস্থান হকার্স মার্কেট ও তৎসংলগ্ন এলাকা।
এছাড়া মেরাদিয়া, বনশ্রী, সিপাহীবাগ, বাসাবো, রাজারবাগ, আহম্মদবাগ, মাণ্ডা, উত্তর মাদারটেক, গোরান, সবুজবাগ, অতীশ দীপঙ্কর রোড, মুগদা, মানিকদিয়া, পাইকদিয়া, মাদারটেক মেইন রোডের উভয় পাশ, কালীবাড়ি, কাচারীপাড়া, আদর্শপাড়া, সরকার পাড়া, নন্দীপাড়া, ত্রিমোহনী, দক্ষিণ গাঁও, মানিকনগর বিশ্বরোডের পূর্বপাশ, সিটিপল্লী, মানিকনগর পুকুর পাড় ও তৎসংলগ্ন এলাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২২৫০ঘ.
bdnews24