২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শিবিরের ৯ কর্মী গ্রেপ্তার

ভাংচুর ও লুটপাটের অভিযোগে কক্সবাজারে ইসলামী ছাত্রশিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 08:51 AM

Updated : 25 Aug 2022, 04:26 PM

কক্সবাজার, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাংচুর ও লুটপাটের অভিযোগে কক্সবাজারে ইসলামী ছাত্রশিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের আবাসিক হোস্টেল ও আশপাশের মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ জিশান (১৮), আবু হানিফ (১৯), সালাহউদ্দিন (১৮), মোহাম্মদ শাহীন (২০), মোহাম্মদ আবদুল কাইয়ুম (২০), মোহাম্মদ ঈসমাইল (১৮), আবদুল হালিম (২১), নাছির উদ্দিন (২০) ও নাজমুল ইসলাম (২০)। কক্সবাজার মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজার কলেজে ভাংচুর ও লুটপাটের অভিযোগে দায়ের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি দরবেশ আলী মুহাম্মদ আরমান দাবি করেছেন, গ্রেপ্তারকৃতরা ছাত্রশিবিরের কর্মী। তবে তারা কোনো ভাংচুর ও লুটপাটে জড়িত ছিলেন না। বুধবার দুপর ১২টার দিকে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের দুকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনায় রাতে কক্সবাজার কলেজে ভাংচুর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪৪৫ ঘ.