২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় উচ্ছেদ কাজে বাধা, গ্রেপ্তার ৪

শীতলক্ষ্যাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকার সমর্থকদের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 04:40 PM

Updated : 25 Aug 2022, 04:16 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীতলক্ষ্যাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকার সমর্থকদের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ চারজনকে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর দখলমুক্ত করার অংশ হিসেবে শীতলক্ষ্যায় উচ্ছেদ অভিযান চলছে। বুধবার বিকালে নদীতীরের অবৈধ বালু ব্যবসাকেন্দ্র উচ্ছেদ করতে গেলে সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা বাধা দেয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, উচ্ছেদে বাধা দেওয়ার পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা উচেছদ কাজে অংশ নেওয়া কর্মীদের হুমকি দেন। র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল থেকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক শাহজালাল বাদল (৩২), সোনারগাঁও থানা যুবলীগের সহ-সভাপতি আমানউল্লাহ আমান (৩৫), তাদের সহযোগী সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকার মনির ওরফে কাইল্যা মনির (৩০) ও সেলিমকে (২৯) গ্রেপ্তার করেছে। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ পোর্ট অফিসের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম জানান, কাঁচপুর সেতুর নিচে বালু দিয়ে নদীর বিশাল অংশ ভরাট করে ফেলা হয়েছে। তাদের কাছে বালু সরানোর কোন যন্ত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তিনি নিলাম দেন। এতে অংশ নেন পাঁচজন। জহিরুল ইসলাম নামের একজন সর্বোচ্চ দেড় লাখ টাকা দর দেন। তাকের বালু সরানোর দায়িত্ব দেওয়া হয়। দুপুর সাড়ে তিনটায় একদল লোক এসে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেয়। উচ্ছেদ কার্যক্রমে অংশ নেওয়া কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করে তারা। বিআইডব্লি