২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 10:06 AM

Updated : 25 Aug 2022, 04:21 PM

বাগেরহাট, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শহরের নাগের বাজারের বাসিন্দা মহিতোষ দামের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-নাগের বাজার লেক কলোনীর রেঁস্তোরা ব্যবসায়ী কালাচাঁদ সাহার মেয়ে মিতা রাণী সাহা (৯) এবং লক্ষ্মী রাণী সাহা (৫)। নিহত মিতা বাগেরহাট শহরের আমলাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। নিহতদের বড় বোন লিমা রাণী সাহা (১৪) জানায়, দুপুরে দুই বোনকে নিয়ে তার উল্টো রথযাত্রা দেখতে শহরের গোবিন্দ মন্দিরে যাওবার কথা ছিল। সকাল ১১ টার দিকে সে তার ছোট দুই বোনকে গোসল করিয়ে ঘরে ঘুমিয়ে থাকতে বলে নিজে গোছল করতে যায়। গোসল শেষে ফিরে এসে দুই বোনকে ঘরে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। লিমা আরো জানায়, আশেপাশে কোথাও বোনদের খুঁজে না পেলে প্রতিবেশীদের পরামর্শে প্রতিবেশী মহিতোষ দামের বাড়ির পুকুরে জাল ফেলে তল্লাশী করা হয়। এক পর্যায়ে পুকুরের ঘাটের কাছ থেকে দুই বোনের লাশ উদ্ধার হয়। তাদের দুজনের কেউই সাঁতার জানত না। বাগেরহাট কেন্দ্রীয় মহাশ্মশানে তাদেরকে সমাহিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৬০৫ঘ.