২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিরোধী অভিযান: চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ৯

মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় ও সেবনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে এক মহিলাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 07:53 AM

Updated : 26 Apr 2022, 01:15 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় ও সেবনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে এক মহিলাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক বিক্রেতা নন্দ রানী (৫৫), মাদকসেবী শরিফুল (২৪), সানাউল (৩৫), মঈনুদ্দীন (২৮), আমিরুল ওরফে কালাম (২৮), রশিদ (৩০), আশরাফুল (৩২), আনোয়ার হোসেন (৪০) এবং আব্দুর রহমান (২৮)। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় ও সেবনের সময় মঙ্গলবার রাতের বিভিন্ন সময় শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । মঙ্গলবার রাতে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৩৪৩ঘ.