ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠিকাদারের কাছে থেকে নিুমানের গো-খাদ্য কেনার অভিযোগে মঙ্গলবার সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন কেন্দ্রের দুই সহকারী পরিচালকসহ চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সকালে কেন্দ্রীয় গো-প্রজনন কেন্দ্রে আকস্মিক এক পরির্দশনে গিয়ে সেখানে নিুমানের গো-খাদ্য পেয়ে চারজনকে বরখাস্তের নির্দেশ দেন।
বরখাস্ত চারজন হলেন- সহকারী পরিচালক (খামার) আফছার উদ্দিন, সহকারী পরিচালক (কৃত্রিম প্রজনন) আব্দুস সাত্তার মণ্ডল, ক্রয় কর্মকর্তা আশরাফ আলী এবং ভেটেরেনারি কর্মকর্তা ডা. যতীন্দ্র নাথ।
পরে মৎস্য অধিদপ্তরে আব্দুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের বলেন, নিুমানের খাদ্য কেনার অভিযোগ পেয়ে সকালে কেন্দ্রটি পরিদর্শনে যাই। সেখানে ৪০০ বস্তায় প্রায় ২৯ হাজার ৭৯১ কেজি নিুমানের ভুট্টা উদ্ধার করা হয়।
মন্ত্রী জানান, ভেজা এসব ভুট্টা গো-খাদ্য হিসেবে ব্যবহারের একেবারেই অযোগ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৬৪৯ ঘ.
bdnews24