২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ট্রলারডুবি, ১২ জেলে নিখোঁজ

ঝড়ের কবলে পড়ে বরগুনার কচিখালী এলাকায় বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছে ১২ জেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 03:43 PM

Updated : 25 Aug 2022, 04:08 PM

বরগুনা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড়ের কবলে পড়ে বরগুনার কচিখালী এলাকায় বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছে ১২ জেলে। সোমবার দুপুরে তুষখালির মানিক মিয়ার এফ বি মায়ের দোয়া নামের এই ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাথরঘাটার আড়ৎদার জহিরুল হক চিনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছ ধরার জন্য দুপুরে আবদুল কাদের মাঝি ও আফজাল তার কাছ থেকে ট্রলারটি ভাড়া নেন। দুপুরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১২জন জেলের খোঁজ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৩৬ ঘ.