২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিক্ষোভকালে জামায়াতের ২ কর্মী আটক

বগুড়া শহরে সোমবার বিক্ষোভ মিছিল করার সময় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 09:11 AM

Updated : 25 Aug 2022, 04:09 PM

বগুড়া, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরে সোমবার বিক্ষোভ মিছিল করার সময় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন- মোজাহার আলী ও ওসমান গণি। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সোমবার সকাল ৮টার দিকে শহরের ফতেহ আলী ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে দলের অর্ধশতাধিক কর্মী। সদর থানার ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিলটি শহরের নারুলী এলাকায় পৌঁছালে পুলিশ ধাওয়া করে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/কেএমএস/১৫০৮ ঘ.