২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ গোরানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রাজধানীর দক্ষিণ গোরানে রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হন আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ গোরানে রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হন আরো একজন। নিহত সেতু রেজা (২২) ওই এলাকার বাসিন্দা। পায়ে গুলিবিদ্ধ রনিকে (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার বাসিন্দা মো. বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে এলাকার আদর্শ স্কুলের সামনে ২০ থেকে ২৫ জন অজ্ঞাত সন্ত্রাসী সেতু ও রনিকে গুলি করে। ঢাকা মেডিকেল কলেজ নেওয়ার পথে সেতুর মৃত্যু হয়। খিলগাঁও থানার উপ-পরিদর্শক নবী হোসেন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/২৩২৬ ঘ.