২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো নিয়োগ-রদবদল

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মজিবর রহমানের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 05:28 PM

Updated : 25 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মজিবর রহমানের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। এছাড়াও প্রশাসনের আটজন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব নিয়োগ ও বদলি করা হয়। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবর রহমান বর্তমানে এক বছরের চুক্তিতে রয়েছেন। তাকে একই পদে আরো দুই বছরের জন্য নিয়োগ করা হলো। তার এ মেয়াদ বৃদ্ধির আদেশ যোগদানের দিন থেকে কার্যকর হবে। বদলি হওয়া উপসচিবদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দবিরুল ইসলামকে শিক্ষা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড. সাহিদা আকতারকে স্বরাষ্ট্র, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক রেহেনা বেগমকে শিল্প, শিক্ষা মন্ত্রণালয়ের রনজিৎ কুমার সেনকে স্বাস্থ্য, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক এইউএসএম সাইফুল্লাহকে স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের একেএম মফিজুল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাবেদ আলীকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব মহসীনা ইয়াসমিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩২৪ ঘ.