২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানকৌড়ি শিকার, জজ আদালতের দুই কর্মচারী বরখাস্ত

পানকৌড়ির ছানা শিকারের অভিযোগে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 02:05 PM

বাগেরহাট, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানকৌড়ির ছানা শিকারের অভিযোগে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা ও দায়রা জজ জি.এম. সালাহ্ উদ্দিন শনিবার এই আদেশ দেন। বরখাস্ত দুই কর্মচারী হলেন- জারিকারক সরোজ বিশ্বাস ও মনি শেখ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না দুই কার্য দিবসের মধ্যে তার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এই দুই কর্মচারী শনিবার সকালে জেলা শহরের পুরাতন কোর্ট চত্বরে ১১টি পানকৌড়ির ছানা শিকার করে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তারা শিকার করা ছানাগুলো ফেলে পালিয়ে যায়। পরে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো ঘটনাস্থলে এসে ১০টি মৃত এবং একটি জীবিত ছানা উদ্ধার করেন। পরে তিনি বিষয়টি জেলা ও দায়রা জজকে জানান। জেলা ও দায়রা জজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর আদেশ নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মিহির কুমার দো জানান, মৃত ছানাগুলো বন বিভাগের কার্যালয়ের ভেতর মাটিচাপা দেওয়া হয়েছে। জীবিত ছানাটিকে খাবার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৪৪ ঘ.