২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলফা নেতা রঞ্জন রিমান্ডে

অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার উলফা নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাকেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 02:06 PM

কিশোরগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার উলফা নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাকেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ। রোববার দুপুরে কিশোরগঞ্জের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য কোর্ট পরিদর্শক তিনদিন তাদের হেফাজতে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে হাকিম মুহাম্মদ আলী আহসান আবেদন মঞ্জুর করেন। ভারতের আসাম রাজ্যের বিছিন্নতাবাদী গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষস্থানীয় এই নেতাকে গত শনিবার ভোরে কিশোরগঞ্জ জেলার ভৈরবের লক্ষ্মীপুর এলাকা থেকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও চারটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। শনিবার রাতে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) করিম উল্লাহ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক, অনুপ্রবেশ ও সন্ত্রাসদমন আইনে তাদের বিরুদ্ধে চারটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/১৮৪৬ ঘ.