সাতক্ষীরা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের মেহেদীবাগ এলাকায় এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মরিয়ম বেগম (৪৫) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ট্রাফিক কনস্টেবল সামছুর রহমানের স্ত্রী।
মেহেদীবাগ এলাকায় নিজ বাড়ির উঠান থেকে রোববার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ওসি শাহ্জাহান আলী খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্র"তার জের ধরে ভোররাতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা।
লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪০ ঘ.
bdnews24