ভোলা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার তজুমদ্দিন উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবে শনিবার দুপুরে চার শিশু নিখোঁজ হয়েছে।
এরা হল- রিনা (৪), রাবেয়া (১), মনির (৯) ও নাসের (৪)।
ট্রলারের যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার চর জহির উদ্দিন থেকে তজুমদ্দিনে আসার পথে ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনায় ডুবে যায়। অন্য যাত্রীরা কূলে উঠে এলেও চার শিশু নিখোঁজ থাকে।
তজুমদ্দিন থানার ওসি খান মো. এরফান জানান, থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তারা নিখোঁজ চার শিশুকে উদ্বারের চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.
bdnews24