২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটি, যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

জামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার রাত থেকে উৎপাদন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 02:04 PM

জামালপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার রাত থেকে উৎপাদন বন্ধ রয়েছে। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আহসানুজ্জামান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যাসের চাপ কমে যাওয়ায় এবং ইউরিয়া প্লান্টের বয়লার পাম্পে ত্রুটির কারণে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। তিনি জানান, ত্রুটি সারানোর কাজ চলছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় উৎপাদন শুরু হবে। এর আগে গত ২ এপ্রিল থেকে ৬ জুলাই পর্যন্ত ওভার হোলিং ও গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকে কারখানাটিতে। ৭ জুলাই থেকে পুনরায় উৎপাদন শুরু হয়। প্রতিদিন ১ হাজার ৭'শ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কারখানাটি দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৬৪০ ঘ.