সাভার, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার পলাশবাড়ী নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা (২৬) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চিরিরবন্দর এলাকার কুতুবুদ্দিনের ছেলে। পলাশবাড়ী এলাকার ইপিক গ্র"পের প্রতিষ্ঠান পার্ল গামের্ন্টস কোম্পানি লিমিটেড এ সুইং অপারেটর হিসেবে কাজ করতে তিনি।
ওদিকে সহকর্মীর মৃত্যুর খবরে উত্তেজিত শ্রমিকরা প্রায় এক ঘণ্টা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা ১৫-১৬টি যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিএইচ/এজে/১১৪৩ ঘ.
bdnews24