২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সাংবাদিক শামছুর রহমান স্মরণসভা

সাংবাদিক শামছুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার যশোর প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 01:59 PM

যশোর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক শামছুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার যশোর প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, সত্যের জয় হবেই। যে স্বল্পসংখ্যক মানুষ সত্যের জন্য জীবন দিয়েছেন তাদের মধ্যে সাংবাদিক শামছুর রহমান অন্যতম। যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি আমিনুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা জহুরুল হক, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ, বিএফইউজের কোষাধ্যক্ষ ফারাজী আজমল হোসেন ও বিএফইউজের যুগ্ম মহাসচিব মোল্লা জালাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক আমিরুল আলম খান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, শামছুর রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক কিরণ সাহা, জেইউজে সাধারণ সম্পাদক এইচ আর তুহিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১৫ ঘ.