নরসিংদী, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে তিন শিশু।
শুক্রবার দুপুরে মনোহরদীর দৌলতপুর গ্রামের কাছেই ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- দৌলতপুর গ্রামের হাবিব ভূঁইয়ার মেয়ে মুন্নী বেগম (৯), একই গ্রামের আলী নেওয়াজের মেয়ে রাবেয়া (৭) ও আমজাদ হোসেনের ছেলে ইয়াসিন (৭)।
মনোহরদী থানার ওসি মিয়া কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মতোই শুক্রবার দুপুরে তারা নদীতে গোসল করতে গিয়ে স্রোতের কবলে পড়ে ডুবে যায় ওই তিন মিশু। নদীতে গোসল করতে আসা অন্যরা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে মনোহরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা কুতুবুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০০২ ঘ.
bdnews24