২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বেতার শিল্পীর মৃত্যু

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় বৃহস্পতিবার বিকালে ট্রাক চাপায় এক বেতার শিল্পীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 01:55 PM

ঝিনাইদহ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় বৃহস্পতিবার বিকালে ট্রাক চাপায় এক বেতার শিল্পীর মৃত্যু হয়েছে। নিহত সোহরাব হোসেন (৪৫) খুলনা বেতারের শিল্পী এবং ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তার এই উপজেলার বিজয়পুর গ্রামে। ঝিনাইদহ সদর থানার ওসি ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে সোহরাব মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে আসছিলেন। পাঁচমাইল এলাকায় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ চালকের সহকারীসহ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে ওসি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২০৪ ঘ.