২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ পাসের হার সিলেটে

২০১০ সালের এইচএসসি পরীক্ষায় আটটি সাধারণ বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 07:46 AM

Updated : 25 Aug 2022, 01:58 PM

সিলেট, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় আটটি সাধারণ বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। বোর্ডে গত বছর পাসের হার ছিলো ৭৩ দশমিক ৯৬ শতাংশ; এবার ৭৬ দশমিক ১২ শতাংশ। গতবার ৪৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো; এবার পেয়েছে ৫৯৭ জন। এবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৯ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ৪২৫ জন, মানবিক বিভাগ থেকে ৬২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৫২ জন ছেলে এবং ২৪৫ জন মেয়ে শিক্ষার্থী। এছাড়া এ গ্রেডে ২ হাজার ৯০৭ জন, এ মাইনাস গ্রেডে ২ হাজার ৮৯৪ জন, বি গ্রেডে ৩ হাজার ৩৭৯ জন, সি গ্রেডে ৪ হাজার ৪৪৮ জন ও ডি গ্রেডে ৮৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মনির উদ্দিন ২০১০ সালের এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন। এ সময় সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আফতাব উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল আহমদ ও কলেজ পরিদর্শক হাফিজুর রহমান পীর উপস্থিত ছিলেন। বোর্ডের ১৩০টি কলেজের মধ্যে সিলেট এমসি কলেজ থেকে সবচেয়ে বেশি ১৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ১১৯ জন জিপিএ-৫ পেয়েছে জলালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। বোর্ডে চারটি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। কেউ পাস করেনি এমন কোনো কলেজ নেই। ফলাফলে দেখা গেছে, পাসের সংখ্যায় মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ৯ হাজার ৪২৪ জন ছেলে পরীক্ষা দিয়ে পাস করেছে ৭ হাজার ৩৯১ জন। ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। ১০ হাজার ৩৯৬ জন মেয়ে পরীক্ষা দিয়ে পাস করেছে ৭ হাজার ৬৯৬ জন। মেয়েদের পাসের হার ৭৪ দশমিক ০৩ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে এবার ৩ হাজার ৮৫২ জন পরীক্ষা দেয়। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৭৬৬ জন; পাসের হার ৭১ দশমিক ৮১ ভাগ। মানবিক বিভাগে ১২ হাজার ৪৩৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯ হাজার ১৫৯ জন; পাসের হার ৭৩ দশমিক ৬৩ ভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ হাজার ৫২৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ হাজার ১৬২ জন; পাসের হার ৮৯ দশমিক ৬০ ভাগ। ফল সম্পর্কে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মনির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফলাফল সন্তোষজনক হয়েছে। বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। শিক্ষক, ছাত্র-ছাত্রীদের পরিশ্রমের ফসল এই ফল।" শিক্ষার্থীদের নকল করার প্রবণতা কমায় এবং লেখাপড়ায় মনোযোগ বাড়ায় ফল ভালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বোর্ডের সেরা ২০ কলেজ: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি কলেজ হচ্ছে