২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার দাবি সাবেক ছাত্র নেতাদের

একাত্তরের যুদ্ধাপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 04:37 PM

Updated : 25 Aug 2022, 01:44 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, "যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নস্যাৎ করতে একাত্তরের ঘাতক জামায়াত-শিবির চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি রাষ্ট্রযন্ত্রের ভেতরে একটি শক্তিশালী চক্রও এই বিচার প্রক্রিয়াকে নস্যাৎ করতে অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত রয়েছে।" এ সব ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধাপরাধের বিচারকাজে ট্রাইব্যুনালকে গতিশীল করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, পর্যাপ্ত সংখ্যক আইনজীবী ও তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং ট্রাইব্যুনালের কাজের জন্য পর্যাপ্ত স্থান সংকুলান করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২২২৫ ঘ.