২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সচিব পদে রদবদল

নির্বাচন কমিশনের সচিবসহ প্রশাসনের দুইজন সচিবের পদে রদবদল করা হয়েছে। এছাড়া দুইজন যুগ্ম-সচিবের দপ্তর বদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 11:20 AM

Updated : 25 Aug 2022, 01:46 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সচিবসহ প্রশাসনের দুইজন সচিবের পদে রদবদল করা হয়েছে। এছাড়া দুইজন যুগ্ম-সচিবের দপ্তর বদল হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়। নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবিরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে সাভারের লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মেম্বার অফ ডাইরেক্টটিং স্টাফ (এমডিএস) আশরাফ হোসেনকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শফিউল আলমকে করা হয়েছে সাভার বিপিএটিসি'র নতুন এমডিএস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭১৩ ঘ.