২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নপত্র ফাঁস: বিজি প্রেসের বাইন্ডার লাবণী বরখাস্ত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরাধীন বিজি প্রেসের বাইন্ডার মোছা. লাবণী বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 01:41 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরাধীন বিজি প্রেসের বাইন্ডার মোছা. লাবণী বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার এক সরকারি তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়েছে। শুক্রবার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বৃহস্পতিবার রাতেই পরীক্ষা স্থগিত করা হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা তদন্তে এরই মধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি পর্যটন কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পুলিশ সংস্থাপন মন্ত্রণালয় ও বিজি প্রেসের দুই কর্মচারিসহ আটজনকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চিহ্নিত করেছে। এ পরীক্ষায় সারাদেশে মোট ১ লাখ ৩২ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২১০৯ ঘ.