চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার বছর পর রোববার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্র সংসদ নির্বাচন।
ছাত্রলীগ, ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়ন পৃথক তিনটি প্যানেলে ২০টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। ছাত্রদল নির্বাচনে অংশ নিচ্ছে না।
সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। এক হাজার ২৯৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সর্বশেষ ২০০৫ সালে চমেক ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এক বছর মেয়াদী ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে অংশ নিলেও ছাত্রশিবির সহ-সভাপতি ছাড়া ১৮টি এবং ছাত্র ইউনিয়ন ৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছ।
ছাত্রলীগ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হলেন দীপঙ্কর দাশ ও মফিজুর রহমান।
এ দুটি পদে ছাত্র ইউনিয়নের প্রার্থী হলেন সুব্রত দে ও সঞ্জয় কুমার শীল।
সাধারণ সম্পাদক পদে শিবিরের প্রার্থী আবদুল জলিল।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী অধ্যাপক ডা. ঝুলন দাশ শর্মা বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।
শান্তিপূর্ণ ও নির্বিঘে
bdnews24