নরসিংদী, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জায়াতে ইসলামীর প্রধানসহ তিন নেতার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় নরসিংদীতে ছাত্রশিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার মাধবদী ও শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোস্টার লাগানোর খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ মাধবদী এলাকায় অভিযান চালিয়ে আমিনুল হক মোল্লা (২৮), ইসমাইল হোসেন (১৮) ও শামীম হাসানকে (২২) গ্রেপ্তার করে।
এরপর ব্রাহ্মন্দী এলাকা থেকে আটক করা হয় মোবারক হোসেন (২০), বোরহান উদ্দিন (২১), তরিকুল হক (২২) ও শফিকুল হককে (২২)।
শনিবার বিকালে তাদের আদালতের হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24