২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশী নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শনিবার এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 09:22 AM

Updated : 25 Aug 2022, 01:39 PM

দিনাজপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শনিবার এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। নিহত আকিম উদ্দীন (১৮) বিরামপুর উপজেলার চকসুলবন গ্রামের মৃত কাফাত উদ্দীনের ছেলে। বিডিআর ভাইগড় বিওপি'র কোম্পানী কমান্ডার আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোরে আকিম সীমান্তের ২৯১/১৩ পিলারের কাছে গেলে ভারতের ৫৭ বিএসএফ'র ভীমপুর ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকিমের লাশ নিয়ে গেছে বিএসএফ। আলী হোসেন বলেন, "লাশ ফেরত চেয়ে বিএসএফ'র কাছে চিঠি দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৪ঘ.