২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়াকে দেখতে হাসপাতালে জলিল

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল শুক্রবার রাত আটটায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মান্নান ভূঁইয়াকে দেখতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 01:35 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল শুক্রবার রাত আটটায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মান্নান ভূঁইয়াকে দেখতে যান। তিনি আইসিইউতে বিএনপির সাবেক মহাসচিবের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। জলির এ সময়ে মান্নান ভূঁইয়ার স্ত্রী অধ্যাপক মরিয়ম বেগমের সঙ্গেও কথা বলেন। ১/১১ এর জরুরি অবস্থার আগে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপি-জামায়াত জোট সরকারের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। তিন দফা এ সংলাপ পরবর্তিতে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে ওই সময় জলিল গ্রেপ্তার হওয়ার পর তাকে দলে নিষ্ক্রিয় করে সৈয়দ আশরাফুল ইসলামকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ এইচএ/২১৫৫ ঘ.