২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগ: প্রশ্নপত্র ফাঁস তদন্তে কমিটি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 01:35 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রাতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি পর্যটন কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পুলিশ সংস্থাপন মন্ত্রণালয় ও বিজি প্রেসের দুই কর্মচারিসহ আটজনকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চিহ্নিত করেছে। সুবোধ চন্দ্র ঢালী বলেন, "শিক্ষামন্ত্রীর নির্দেশে ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এস এম গোলাম ফারুককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।" কমিটিকে আগামী ১০দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অপর চার সদস্য হলেন- মন্ত্রণালয়রে যুগ্ম-সচিব, উপ-সচিব, সংস্থাপন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এর একদিন আগে শুক্রবারের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষায় সারাদেশে মোট ১ লাখ ৩২ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এআরআর/এইচএ/২১১৪ ঘ.