২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তাদের আরো ১০ জন আত্মীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 01:36 PM

সিরাজগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তাদের আরো ১০ জন আত্মীয়। পুলিশ জানিয়েছে, ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের আলোকদিয়া নামক স্থানে থেমে থাকা একটি ট্রাককে পিছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার হামিদপুর গ্রামের জামাল উদ্দীন খান (৫০) ও তার ভাই আব্দুস সালাম খান (৪৫)। সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি দীনবন্ধু দাস সাংবাদিকদের জানান, আলোকদিয়ায় থেমে থাকা ট্রাকটিকে ঢাকা থেকে পাবনাগামী মাইক্রোবাসটি পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী জামাল ও সালামের মৃত্যু হয়। আহত হয় তাদের আরো ১০ জন আত