ফেনী, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর দাগনভূঞা উপজেলায় ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উদ্ধার করা হয় দেড় লিটার পেট্রোল, এক কেজি জালের গুটি, রড় ও বাঁশের লাঠি, ইসলামী বইপত্র, চাঁদার রশিদ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদরের একাডেমি রোডের শিবির নিয়ন্ত্রিত একটি মেস থেকে এদের করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এরা হলেন- ওই মেস শাখার সেক্রেটারি শেখ ফরিদ (২২) ও দাগনভূঞা উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি মোজাম্মেল হোসেন (২৫)।
দাগনভূঞা থানার ওসি শেখ লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মেসে পুলিশ অভিযান চালিয়ে ফরিদ ও মোজাম্মেলকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ফরিদ সাংবাদিকদের কাছে দাবি করেন, ছাত্রলীগ কর্মীরা মেসে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে তাদের মারধোর এবং এসব মালামাল দিয়ে পুলিশে ধরিয়ে দেয় তাদের।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক নুরুল আবসার হামলার ঘটনা অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/০০১৭ ঘ.
bdnews24