২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বেতারের কর্মকর্তা গ্রেপ্তার

নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক আনাতোর আমাজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 01:31 PM

খুলনা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক আনাতোর আমাজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর খালিশপুর থানাধীন বয়রা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার আনাতোর আজাদের স্ত্রী হালিমা আহমেদ বনি ফরিদপুরের মধুখালী থানায় মামলাটি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জানান। মামলায় অভিযোগ করা হয়, পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য আনাতোর তার স্ত্রীকে মারধর করেন এবং গলা টিপে হত্যার চেষ্টা করেন। খালিশপুর থানার ওসি মো. মোকসেদুল মোমিন জানান, বৃহস্পতিবার ভোরে তাকে খুলনা থেকে মধুখালী নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫০ ঘ.