২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ভুয়া ছাত্রী তাপসীকে পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া শিক্ষার্থী দিলরুবা খানম তাপসীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 01:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া শিক্ষার্থী দিলরুবা খানম তাপসীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে তাকে নিরপত্তা শাখার লোকজন আটক করে দুপুরের দিকে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান বাদী হয়ে শাহবাগ থানায় একটি এজাহার দাখিল করেছেন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ মামলা নথিভুক্ত করেনি। এজাহার নথিভূক্ত না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এজাহারে তাপসীকে 'জালিয়াতি ও যোগসাজসের' মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়ে অভিযুক্ত করা হয়। তাপসী ২০০৪-০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হন। অস্বচ্ছ প্রক্রিয়ায়