বগুড়া, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার নন্দীগ্রাম এলাকায় মহাসড়কে গাছ ফেলে বেশ কিছু যানবাহনে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোররাতে নন্দীগ্রাম থানাধীন শহরকুড়ি কৃষিগাড়ি এলাকায় বগুড়া-রাজশাহী মহাসড়কে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, ডাকাতরা অস্ত্রের মুখে পাঁচটি ট্রাক ও একটি মাইক্রেবাসের চালক ও যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়।
তিনি বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24