২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে খেলাফত মজলিস নেতা আটক

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুর রহমানকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 03:36 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

নড়াইল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুর রহমানকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল ৪ টার দিকে জেলার লোহাগড়া উপজেলার নলদী বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। তিনি সাংবাদিকদের জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নড়াইলের মাওলানা আব্দুর রহমানকে আটক করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন বলে এসআই দেলোয়ার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.